চীনে দুর্নীতির অপরাধে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর

by amirulislamluqman20@gmail.com

চীনে আর্থিক খাতে দুর্নীতিবিরোধী অভিযানের আওতায় আরও একজন সাবেক ব্যাংকারকে ঘুষের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা বাই তিয়ানহুই একটি বেসরকারি ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার ছিলেন।

বিজ্ঞাপন
banner

অভিযোগে বলা হয়, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে বিভিন্ন প্রকল্পের ক্রয় এবং অর্থায়নে বিশেষ সুবিধা দেওয়ার বিনিময়ে তিনি ১৫৬ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ঘুষ গ্রহণ করেন।

উল্লেখ্য, একই ব্যাংকের সাবেক চেয়ারম্যান লাই শিয়াওমিনকেও ২০২১ সালে ব্যাপক ঘুষ নেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

চলতি বছরের মে মাসে আদালত বাই তিয়ানহুইকে মৃত্যুদণ্ড দেয় এবং এ দণ্ড স্থগিত করা হয়নি। সাধারণত চীনে দুর্নীতির মামলায় দুই বছরের স্থগিতাদেশসহ মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা পরবর্তীতে আজীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়— তবে বাই-এর ক্ষেত্রে তা হয়নি।

আপিলের পরও তার শাস্তি বহাল রাখা হয়। সুপ্রিম পিপলস কোর্ট রায়ে উল্লেখ করে যে, বাই তিয়ানহুইয়ের অপরাধ ‘অত্যন্ত গুরুতর’ এবং তিনি রাষ্ট্র ও জনগণের স্বার্থের বড় ধরনের ক্ষতি করেছেন।

আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে, আজ সকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তবে কর্তৃপক্ষ কীভাবে সাজা কার্যকর করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি।

সূত্র: এনডিটিভি ও ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222