আন্তর্জাতিক চাপে গাজায় ত্রাণ পাঠাতে জর্ডান–পশ্চিম তীর সীমান্ত খুলছে ইসরায়েল

by amirulislamluqman20@gmail.com

আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য জর্ডান থেকে পশ্চিম তীরের সীমান্ত পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে। সেপ্টেম্বর থেকে বন্ধ থাকা অ্যালেনবি ক্রসিং আজ থেকে খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরব মিডিয়ার তথ্য অনুযায়ী, জর্ডান ও ইসরায়েলকে সংযুক্তকারী অ্যালেনবি করিডোর দিয়েই ত্রাণবাহী পণ্য পরিবহন সম্পন্ন হবে। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা জানান, ক্রসিং খোলার পর চালক ও কার্গো ট্রাকের কঠোর তল্লাশি নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

অন্যদিকে হামাস সতর্ক করে জানিয়েছে যে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত রাখলে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু করা সম্ভব হবে না। চুক্তি বাস্তবায়নে ইসরায়েলের ওপর চাপ বাড়াতে মধ্যস্থতাকারীদের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানায় সংগঠনটি।

১০ অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি ও ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222