মানিকগঞ্জের সিংগাইরে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা এলাকার একটি ভবনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওসি মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই (নি.) পার্থ শেখর ঘোষ, এএসআই (নি.) মো. শরীফ হোসাইন ও এএসআই (নি.) মো. শরিফুল ইসলামের সমন্বয়ে একটি বিশেষ টিম দক্ষিণ জামশা এলাকার তিনতলা ভবনে অভিযান চালায়। ভবনটির মালিক লেবু (৫০)। তৃতীয় তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে থাকা মো. মাসুদ (৪৯)–কে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার সাদাপুর এলাকার মৃত ফালু বেপারীর ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
ওসি মাজহারুল ইসলাম বলেন, মাদক নির্মূলে সিংগাইর থানা পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে। গ্রেপ্তারকৃত মাসুদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222