আওয়ামী সন্ত্রাসীদের দমন এবং লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তের পরই রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ শুরু হয়েছে।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলাবাহিনীকে তল্লাশি করতে গেছে।
এর আগে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আজকের সভায় রুটিন আলোচনার পাশাপাশি আগামী নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিসহ জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি বিশেষভাবে আলোচনা হয়েছে।
অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।
এআইএল/
