চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১৪ ভারতীয় পুশ ইন

by Fatih Work

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নারী, পুরুষ ও শিশুকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে ওই ১৪ জন দর্শনা বাজার এলাকায় অবস্থান নেন।

পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ এবং ২ জন শিশু রয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, সবাই অবাঙালি মুসলিম এবং তারা নিজেদের ভারতের উড়িষ্যা রাজ্যের বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন।

বিজ্ঞাপন
banner

পুশইনের শিকার একজন জানান, তারা দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা হঠাৎ তাদের আটক করে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তাদের অভিযোগ, এ সময় ভারতের নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্রও কেড়ে নেওয়া হয়।

বিজিবি জানিয়েছে, পুশইন হওয়া ওই ১৪ জনের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের কাজ চলছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222