শিবগঞ্জ সীমান্তে পানির পাইপ দিয়ে মাদক পাঠাচ্ছে ভারত

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পানি দেওয়ার প্লাস্টিকের পাইপের ভেতর দিয়ে চকো প্লাস মাদক ঢুকাচ্ছে ভারত।

বিজ্ঞাপন
banner

শনিবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার আজমতপুর বিওপি এলাকায় সীমান্ত পিলার ১৮১/৯ এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষকের পানি দেওয়ার প্লাস্টিকের পাইপ থেকে ১২৩ বোতল চকো প্লাস মাদক উদ্ধার করা হয়।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১৮১/৯ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষকের পানি দেওয়ার প্লাস্টিকের পাইপ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা। পরে বিজিবি সদস্যরা পাইপটি বিওপিতে নিয়ে আসার পর অভ্যন্তরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২৩ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো প্লাস মাদক উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222