রাজধানী ঢাকাসহ দেশের সব জায়গা থেকে ৩ দিনের মধ্যে ব্যানার-পোস্টার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানানো ব্যানার-পোস্টার বাদে অন্য সব ব্যানার-পোস্টার সরিয়ে নেওয়া হচ্ছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক হয়।
বৈঠকে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ব্যানার-পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এআইএল/
