আত্মগোপনে থাকা যুবলীগ নেতা সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার

by Fatih Work

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা তারাপদ রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত তারাপদ রায় (৪০) পুটিমারী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও একই ইউনিয়নের সাধুপাড়া গ্রামের জিতেন্দ্র রায়ের ছেলে।

শুক্রবার (২ জানুয়ারি) তাকে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান।

বিজ্ঞাপন
banner

পুলিশ সূত্র জানায়, যুবলীগ নেতা তারাপদ দীর্ঘদিন আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুটিমারী শ্বশ্মান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে শুক্রবার (২ জানুয়ারি) তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান সংবাদমাধ্যমকে জানান, আত্মগোপনে থাকা যুবলীগ নেতা তারাপদকে গ্রেপ্তারপূর্বক সন্ত্রাসবিরোধী মামলায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222