ফরিদপুর-১ আসনে আ.লীগের কেন্দ্রীয় নেতা বাসারের মনোনয়ন বৈধ ঘোষণা

by Fatih Work

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে মনোনয়নপত্র জমাদানকারী ১৫ জন প্রার্থীর মধ্যে ৮ জনের প্রার্থিতা বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

এনসিপির ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান (অপু ঠাকুর) বাদ পড়লেও বাদ পড়েনি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও জুলাই বিপ্লবে ছাত্র জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবুল বাসার খান।

বিজ্ঞাপন
banner

রবিবার বিকেলে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ যাচাই-বাছাই কার্যক্রমের দ্বিতীয় দফা শুনানি শেষে ১৫ জনের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবুল বাসার খানসহ ৭ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয় এবং বাকি ৮ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হওয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. ইলিয়াস হোসেন মোল্লা, বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) শাহ্ মো. আবু জাফর, স্বতন্ত্র মো. আবুল বাসার খান, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি শরাফত হুসাইন, জাতীয় পার্টির সুলতান আহমেদ খান ও বাংলাদেশ কংগ্রেসের মুহাম্মদ খালিদ বিন নাছির।

এ আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, স্বতন্ত্র মো. হাসিবুর রহমান অপু ঠাকুর, স্বতন্ত্র লায়লা আরজুমান বানু, স্বতন্ত্র ড. গোলাম কবির মিয়া, স্বতন্ত্র মো. আরিফুর রহমান দোলন, স্বতন্ত্র মো.সামসুদ্দিন মিয়া ঝুনু , স্বতন্ত্র মো. শাহাবুদ্দিন আহমেদ, স্বতন্ত্র হাসিবুর রহমান ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মৃণ্ময় কান্তি দাস।

এর আগে এই আসন থেকে বিএনপি ও জামায়াতের প্রার্থীসহ ১৫ জন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাইয়ে ৭ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছিলো এবং বাকি ৮ জনের প্রার্থিতা স্থগিত ঘোষণা করা হয়েছিল। তাদের সংসদীয় আসনের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের সত্যতা না পাওয়ায় মনোনয়ন বাতিল ঘোষণা করা হয় বলে জানানো হয়েছিল।

এ ছাড়া মনোনয়ন স্থগিতের মধ্যে হলফনামায় থাকা সম্পদ বিবরণীর সাথে আয়করের সম্পদ বিবরণীর অসংগতি, হলফনামায় তথ্য গোপন, মামলা গোপন এর বিষয় উল্লেখ্য করা হয়েছিলো।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222