উত্তরায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

by Abid

রাজধানীর উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকায় দিনভর বিশেষ অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত ১১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞাপন
banner

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সৈকত আলী (৪৫), মো. মঞ্জু (৪০), মো. ফরিদুল ইসলাম (২৫), মো. আরাফাত (১৯), মো. মাহির হাসান (২১), মো. রবিউল হাসান (২৫), মো. রাজু (৩২), মো. অভি (২০), মো. রাইসুল (১৯), তানভীর হাসান দীপ্ত (৩২) এবং মো. সজীব (৩০)।

ডিসি তালেবুর রহমান জানান, রোববার উত্তরা পশ্চিম থানা এলাকার একাধিক স্থানে পরিচালিত বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

অভিযান চলাকালে গ্রেপ্তারদের কাছ থেকে একটি ইয়াবা ট্যাবলেট, ৭২ পুরিয়া হেরোইন এবং দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222