পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন ১৫ লাখ ভোটার

by Fatih Work

আগামী জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময় শেষ হয়েছে। ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন নিবন্ধন করেছেন। ১২৩ দেশের ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন
banner

দেশের ভেতরে থেকে নিবন্ধন করেছেন মোট ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। সরকারি চাকরিজীবী ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন, নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন ও আনসার ভিডিপি ১০ হাজার ১০ জন।

সোমবার (৫ জানুয়ারি) রাত ১২টায় এ নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। এছাড়া কারাগার থেকে নিবন্ধন করেছেন ৬ হাজার ২৮৩ জন। প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন নিবন্ধন করেছেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222