মাত্র ৩ বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে বাংলাদেশিরা

by Fatih Work

বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ‘ভিসা বন্ড’ নীতির আওতায় এখন থেকে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে প্রবেশ ও প্রস্থান করতে পারবেন কেবল ৩টি নির্ধারিত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে। এসব বিমানবন্দর হলো—বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ও ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর।

নির্ধারিত এই তিনটি বিমানবন্দর ছাড়া অন্য কোনো পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ বা দেশত্যাগ করলে তা ভিসা বন্ডের শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে। এর ফলে বন্ডের অর্থ ফেরত পাওয়া নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন
banner

গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তর ভিসা বন্ডের আওতাভুক্ত দেশগুলোর একটি হালনাগাদ তালিকা প্রকাশ করে। এতে ভিসা বন্ড প্রযোজ্য দেশের সংখ্যা প্রায় তিন গুণ বাড়ানো হয়। সর্বশেষ তালিকায় বাংলাদেশসহ আরো ২৫টি দেশ যুক্ত করা হয়েছে।

এর আগে এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে ৭টি দেশকে এই নীতির আওতায় আনা হয়েছিল। ফলে মঙ্গলবার পর্যন্ত তালিকাভুক্ত দেশের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮টি।

পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের ক্ষেত্রে এই নতুন নিয়ম আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222