যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ভেনেজুয়েলা শাসন করবে: ট্রাম্প

by amirulislamluqman20@gmail.com

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার সন্ধ্যায় বলেছেন, যুক্তরাষ্ট্র বহু বছর ধরে ভেনেজুয়েলা পরিচালনা করবে। দেশটির বিশাল তেল ভাণ্ডার থেকে তেল উত্তোলন করবে বলেও তিনি আশা করছেন।

তিনি দাবি করেন, কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুগতদের নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রকে ‘প্রয়োজনীয় সবকিছুই দিচ্ছে’। এ সময় তিনি ভেনেজুয়েলার উপকূলে মার্কিন নৌবহরের উপস্থিতির কথাও উল্লেখ করেন, যা সামরিক হস্তক্ষেপের আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে।

বিজ্ঞাপন
banner

প্রায় দুই ঘণ্টার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা ভেনেজুয়েলাকে খুব লাভজনকভাবে পুনর্গঠন করব। আমরা তেল ব্যবহার করব, তেল নেব। এতে তেলের দাম কমবে এবং আমরা ভেনেজুয়েলাকে অর্থ দেব, যা তাদের অত্যন্ত প্রয়োজন।

ট্রাম্পের এই মন্তব্য আসে প্রশাসনের কর্মকর্তারা একথা জানানোর কয়েক ঘণ্টা পর যে, ভেনেজুয়েলার তেল বিক্রির নিয়ন্ত্রণ অনির্দিষ্টকালের জন্য কার্যত নিজেদের হাতে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

সূত্র: নিউইয়র্ক টাইমস।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222