গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চাঁদপুরে এক গৃহবধূর মৃত্যু

by Fatih Work

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ গৃহবধূ শিউলি বেগম (৪২) মৃত্যুবরণ করেছেন। ঢাকা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার (৭ জানুয়ারি) গভীর রাতে মারা যান।

চাঁদপুর পৌরসভার সহকারী কর আদায়কারী এনায়েত উল্লাহ বেপারীর স্ত্রী শিউলি বেগম। গত রোববার রাত ৮টায় শহরের চৌধুরীপাড়ায় নিজ বাসভবনে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে দগ্ধ হন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে শিউলির স্বামী এনায়েত ও তার মেয়ে পিংকিও আহত হন। গুরুতর অগ্নিদ্বগ্ধ শিউলিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।

বিজ্ঞাপন
banner

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়ে রেখে যান। বৃহস্পতিবার দুপুরে মৈশাদী বায়তুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222