96
চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে জুলাই যোদ্ধা সুরভীর বয়স নিয়ে বিভ্রান্তি সৃষ্টি, তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো এবং রিমান্ড আবেদন করার ঘটনায় মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা ওমর ফারুকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ ফজলুল মাহদী এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. মেরাজুল ইসলাম। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের আদালত থেকে পুলিশ সুপার বরাবর একটি নির্দেশনা পাঠানো হয়েছে।
এআইএল/
