কুমিল্লায় সড়কে ত্রিমুখি সংঘর্ষ, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪

by amirulislamluqman20@gmail.com

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে আগুনে পুড়ে শিশুসহ ৪ জন নিহত হয়েছে।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল এবং অটোরিকশা আগুনে পুড়ে যায়।

বিজ্ঞাপন
banner

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার।

তিনি জানান, একটি মোটরসাইকেল এবং একটি অটোরিকশা যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে। এতে মোটরসাইকেলের ট্যাংক ফেটে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় শিশুসহ ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222