রাজধানীর বেগুনটিলা বস্তির মাদক সম্রাজ্ঞী শাহাজাদীসহ গ্রেপ্তার ৪

by amirulislamluqman20@gmail.com

রাজধানীর পল্লবী থানাধীন বেগুনটিলা বস্তি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী শাহাজাদীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক জব্দ করা হয়।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে সেনাবাহিনীর এডি বিগ্রেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

তিনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মিরপুর ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর দুটি টহল দল পল্লবী থানার বেগুনটিলা বস্তি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সম্রাজ্ঞী শাহাজাদী (৩৫) ও তার তিন আত্মীয় ও সহযোগী বেলি (৩২), মো. ইসলাম (৩৫) এবং রনিকে (৪০) গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত মিরপুর ক্যাম্প ও পল্লবী থানা পুলিশের সহযোগিতায় কুর্মিটোলা ক্যাম্প, পল্লবী এলাকায় আরেকটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহাজাদীর বাসা থেকে ৪৬০ গ্রাম হেরোইন, একটি ৭.৬৫ মি.মি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও গাঁজা উদ্ধার করা হয়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222