নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

by Fatih Work

বশির আহমদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ৪ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

গতকাল শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নরসিংদীর মাধবদী কলেজ মাঠে কম্বল বিতরণ কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।

এ সময় লংকা বাংলা ফাইন্যান্স নরসিংদী শাখা ব্যাবস্থাপক শামীম মাহমুদ এবং মাধবদী কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন। লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন যাবত সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং লংকাবাংলা ফাইন্যান্স নরসিংদী শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222