আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত ২৫ বাংলাদেশিকে ক্ষমা

by amirulislamluqman20@gmail.com

সংযুক্ত আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

আজ রবিবার (১১ জানুয়ারি) ঢাকার ইউএই দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএইর প্রেসিডেন্ট ওই বাংলাদেশিদের ক্ষমার সিদ্ধান্ত নেন।

বিজ্ঞাপন
banner

ওই বাংলাদেশিরা ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে আন্দোলনের সময় ইউএইতে কর্মসূচি পালন করেন। এতে ওই দেশটির আইন লংঘিত হওয়ায় তাদের গ্রেপ্তার ও বিচার করা হয়।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে দণ্ডিতদের ক্ষমা করার জন্য অনুরোধ জানিয়েছিল।

ইউএই দূতাবাস জানায়, ক্ষমাপ্রাপ্ত ২৫ জন বাংলাদেশির সবাইকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222