গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীতে অভিযান চালিয়ে বিভিন্ন মোবাইল অপারেটরের ৫০ হাজারের বেশি সিম কার্ড, বিপুল সংখ্যক মোবাইল ফোন এবং ভিওআইপি গেটওয়ে সরঞ্জাম উদ্ধার করেছে। এ অভিযানে পাঁচজন চীনা নাগরিকসহ টেলিগ্রামভিত্তিক প্রতারক চক্রের মোট আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ডিবির অভিযানে বিভিন্ন অপারেটরের বিপুলসংখ্যক সিম কার্ড, মোবাইল ফোন ও ভিওআইপি গেটওয়ে সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় চীনের পাঁচ নাগরিককে আটক করা হয়। পাশাপাশি টেলিগ্রাম ব্যবহার করে প্রতারণার সঙ্গে জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য মঙ্গলবার (১৩ জানুয়ারি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হবে।
টিএইচএ/
