বিচারটা অন্তত কইরেন বলে গেছে হাদি
সবাই সোচ্চার হও যদি চাও আজাদি।
জেগে ওঠো তাড়াতাড়ি তরুণেরা আগে একদিন মৃত্যু হবে মিছে ভয় কেন লাগে।
ওমর খালিদের মতো সাহসে দাঁড়াও আজ
আল্লাহর যত সৈনিক সাজো বীরের সাজ।
জীবন যায় চলে যাক হয়ো না কাপুরুষ
দুনিয়ার মায়া মরীচিকা ক্ষণিকের ফানুস।
পদ-পদবির স্বার্থে যদি ব্যাহত হয় বিচার
ধোঁকাবাজিতে এর চেয়ে নীচ কী আর।
ঈমানের বলে বলীয়ান চালাতে হবে যুদ্ধ
উপড়াতে হবে ঘৃণিত স্বৈরাচার মূল সুদ্ধ।
বেঈমানের সাথে আর নয় কোনো সখ্য
ঈমানের পথে অবিচল আমাদের লক্ষ্য।
ইনসাফ কায়েম হোক এ ছাড়া গতি নাই
শহীদ ওসমান হাদি হত্যার বিচার চাই।
অবহেলা করো যদি সত্যকে পায়ে ঠেলে
ধুঁকে ধুঁকে মরবেই আল্লাহর গড়া জেলে।
জালিয়াতি করো যত সমাজের চারধারে
শতভাগ সাজা পাবে দুনিয়ার পরপারে।
লেখক: সাহিত্যিক ও ছড়াকার
