বরিশাল সদর আসন ঘিরে সমঝোতা জটে জামায়াত ও ইসলামী আন্দোলন

by Fatih Work

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল সদর আসনে ১১ দলীয় জোটের ভেতরে তৈরি হয়েছে বড় ধরনের সমঝোতার সংকট। জোটের অন্যান্য আসনের তুলনায় এই আসনটিই এখন সবচেয়ে জটিল রূপ নিয়েছে।

বরিশাল সদর আসন ছাড়তে কোনোভাবেই রাজি নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। একইভাবে জামায়াতে ইসলামীও তাদের দাবিতে অনড় রয়েছে। ইতোমধ্যে উভয় দলের প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ায় জোটের একক প্রার্থী কে হবেন—এ নিয়ে অচলাবস্থা আরও ঘনীভূত হয়েছে। শুরু থেকেই দুই দলই আসনটিকে নিজেদের ঘাঁটি হিসেবে দাবি করে আসছে। একাধিক দফা আলোচনা হলেও এখনো কোনো সমাধান আসেনি।

বিজ্ঞাপন
banner

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইসলামী আন্দোলনকে মোট ৪৩টি আসন ছেড়ে দেওয়ার একটি প্রস্তাব দেওয়া হলেও, সেই তালিকায় বরিশাল সদর থাকবে কি না তা স্পষ্ট করা হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল সদর আসনের এই টানাপোড়েন শুধু একটি আসনের নয় এটি পুরো জোটের ভবিষ্যৎ সমীকরণকেই প্রভাবিত করতে পারে। তাই বরিশাল সদরসহ সব আসনের বিষয়েই জোটগুলোর সমঝোতা এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছে রাজনৈতিক মহলের।

এ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল সদর আসনে দলটির প্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ১১ দলীয় জোটের প্রার্থিতা চূড়ান্ত করতে এখনো আলোচনা চলছে। পারস্পরিক সমঝোতার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222