পিস্তল-ককটেলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘গোল্ডেন সাব্বির’ আটক

by amirulislamluqman20@gmail.com

যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বিরকে আটক করেছেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।

গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে একটি ৪ তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন
banner

আটক সাব্বির শহরের চাঁচড়া রায়পাড়ার মশিয়ার রহমান খোকনের ছেলে। তিনি অনেক দিন ধরে ঘোপ সেন্ট্রাল রোডের ওই ফ্ল্যাটে ভাড়ায় বসবাস করছিলেন এবং সেখান থেকেই তার অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সাব্বিরকে আটকের সময় তার ফ্ল্যাটের রান্নাঘর থেকে একটা পিস্তল এবং তার খাটের পাশে লুকিয়ে রাখা ১৫টি ককটেল উদ্ধার করা হয়।

র‌্যাব বলছে, গোল্ডেন সাব্বির দুটি হত্যাসহ মোট ১০টি মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে যশোরের অপরাধজগতে অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। এর আগেও ২০২০ সালে তাকে অস্ত্র-গুলি ও মাদকদ্রব্যসহ আটক করা হয়েছিল।

যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে সম্প্রতি খুন হওয়া আরেক সন্ত্রাসী তানভীর হত্যা মামলার আসামি এই গোল্ডেন সাব্বির।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222