খালেদা জিয়ার কারণেই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী

by Fatih Work

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়ার কারণেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল। আপস না করার কারণেই তাকে দীর্ঘদিন কারাবরণ ও নানা নির্যাতনের শিকার হতে হয়েছে। গোটা জাতির কাছে তিনি ছিলেন আলোর দিশারি।

শুক্রবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জীবনসংগ্রাম ছিল সুদীর্ঘ ও বৈপ্লবিক। তার রাজনৈতিক ও কর্মজীবনের পরিসর এতটাই ব্যাপক যে তা জানলে বা পড়লে কেউই বিস্মিত না হয়ে পারে না। এই ধরনের আলোকচিত্র প্রদর্শনী নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং তরুণ সমাজের কাছে তার আদর্শ ও নেতৃত্বের ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিজভী আরও বলেন, খালেদা জিয়ার প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা শুধু বিএনপির নয়—এটি পুরো জাতির শূন্যতা। তিনি দেশ ও জনগণের নিরাপত্তায় সবসময় সচেতন ছিলেন। তার নেতৃত্ব না থাকলে বাংলাদেশকে দুর্বল করার ষড়যন্ত্রগুলো আরও সহজ হতো বলেও মন্তব্য করেন তিনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222