109
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। দেশ ছেড়ে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এই নেতাকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, শাহিন শেখকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করা হয়।
২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার নামে জুলাই আন্দোলনের একাধিক মামলা রয়েছে।
এআইএল/
