বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটের ডিজাইন ঠিক থাকলেও দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
আব্দুর রহমানেল মাছউদ জানান, পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন হবে না। তবে ইন কান্ট্রি বা দেশের অভ্যন্তরে পরিবর্তনসহ প্রার্থীর নাম রাখার বিষয়টি বিবেচনাধীন।
তিনি আরো জানান, বিদেশে পাঠানো ব্যালটের মতো সব প্রতীক আর থাকছে না। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে শুধু চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক থাকবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে বর্তমান পোস্টাল ব্যালটের জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
এআইএল/
