৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

by Fatih Work

রংপুরে বদরগঞ্জ উপজেলা মধুপুর ইউনিয়ন নাওপাড়া গ্রামে সাত বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে সুমন মিয়া (২০) নামে এক যুবক আটক করেছে পুলিশ। আটক সুমন একই গ্রামের দেলোয়ার হোসেন ছেলে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে এলাকাবাসীর সহায়তায় বদরগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ মধুপুর ইউনিয়নের বুয়ারপাড়া মোস্তফা কামালের বাড়িসংলগ্ন বাঁশবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন
banner

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বাবা-মায়ের সঙ্গে শিশু মেয়েটি পাশের দামোদরপুর শেখেরহাট একটি গ্রামে দাওয়াত খেয়ে আসার পর পাশের বাড়িতে খেলতে যায়। এ সময় একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সুমন মিয়া শিশুটির উপর কুদৃষ্টি দেয়। সে কৌশলে মেয়েটিকে লিচু বাগানের ভেতর ডেকে এনে ধর্ষন করে। এ সময় শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি খুলে বলে। পরে শিশুটির বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেন।

বদরগঞ্জ থানার এসআই রফিক বলেন, “ভুক্তভোগী শিশুর মা বাবার অভিযোগ পেয়ে সুমন মিয়াকে নাওপাড়া গ্রামে যমুনেশ্বরী নদীর এলাকা থেকে আটক করা হয়। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, “আটক সুমন মিয়ার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন ধর্ষন মামলায় রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222