ফুটবল প্রতীক পেলেন ডা. তাসনিম জারা, কাল থেকে মাঠে নামার ঘোষণা

by Abid

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য ‘ফুটবল’ প্রতীক বরাদ্দ পেয়েছেন জনপ্রিয় চিকিৎসক ডা. তাসনিম জারা।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রতীক সংগ্রহ করেন। প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি ভোটারদের উচ্ছ্বাসের কথা তুলে ধরেন এবং নির্বাচনী প্রচারণার কৌশল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান।

বিজ্ঞাপন
banner

ডা. তাসনিম জারা বলেন, বিগত কয়েকদিন খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের সময় ভোটাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। তবে সবার মনে একটিই কৌতূহল ছিল—ব্যালট পেপারে তাকে কোন প্রতীকে দেখা যাবে।

তিনি বলেন, “নির্বাচনী এলাকার বাসিন্দারা আমাকে বিপুল সমর্থন দেওয়ার আশ্বাস দিচ্ছিলেন, কিন্তু বারবারই প্রশ্ন আসছিল আমার মার্কা কী হবে। আজ সেই অপেক্ষার অবসান হলো; ফুটবল প্রতীকের মাধ্যমেই আমি জনগণের রায়ের অপেক্ষায় থাকব।

আগামীকাল বৃহস্পতিবার থেকে পুরোদমে নির্বাচনী প্রচারণায় নামার ঘোষণা দিয়ে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, তার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। গতানুগতিক ধারার বাইরে গিয়ে একটি সুস্থ এবং দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতেই তিনি কাজ করবেন। নিজের ক্যাম্পেইনেও এই আদর্শের প্রতিফলন থাকবে বলে তিনি উল্লেখ করেন। নির্বাচনী লড়াইয়ের কঠিন পথে এগিয়ে যাওয়ার জন্য তিনি ভোটারসহ শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222