আফগানিস্তানের বর্তমান শাসনব্যবস্থা সারা বিশ্বে নজিরবিহীন: আইনমন্ত্রী আব্দুল হাকিম

by Fatih Work

আফগানিস্তানের বর্তমান ইসলামি শাসনব্যবস্থাকে বিশ্বজুড়ে এক অনন্য ও তুলনাহীন উদাহরণ হিসেবে অভিহিত করেছেন দেশটির আইনমন্ত্রী মাওলানা আব্দুল হাকিম শরয়ী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, দীর্ঘ দুই দশকের কঠোর সংগ্রাম এবং সীমাহীন ত্যাগের মূল উদ্দেশ্যই ছিল একটি পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক রাষ্ট্রকাঠামো গড়ে তোলা। বর্তমানে আফগানরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফল হয়েছে বলে তিনি দাবি করেন। সম্প্রতি কাবুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ওলামায়ে কেরামদের বিশেষ সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আব্দুল হাকিম শরয়ী উপস্থিত উলামাদের উদ্দেশ্যে বলেন, এই পবিত্র ইসলামি ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হলে ত্যাগ স্বীকারের মানসিকতা অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে ব্যক্তিগত স্বার্থ ও সম্পদ বিসর্জন দিয়ে হলেও রাষ্ট্রের এই ভিত্তি রক্ষা করা প্রতিটি নাগরিকের ঈমানি দায়িত্ব। পেশাগত পবিত্রতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি সতর্ক করেন যে, জ্ঞান, শরিয়াহ এবং বর্তমান ব্যবস্থার মর্যাদা রক্ষা করা সবার সম্মিলিত কর্তব্য। যদি দায়িত্বশীলরা তাদের অঙ্গীকার রক্ষায় সচেষ্ট থাকেন, তবেই ইসলামি শিক্ষা ও শাসনের প্রকৃত গরিমা অক্ষুণ্ণ থাকবে; অন্যথায় জাতির সকল অর্জন ম্লান হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

বিজ্ঞাপন
banner

দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ব্যাখ্যা করে আইনমন্ত্রী আরও উল্লেখ করেন যে, আফগানিস্তানের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল এবং ক্রমশ উন্নতির দিকে ধাবিত হচ্ছে। জাতীয় উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ পুরোদমে এগিয়ে চলছে। দেশের আলেম সমাজ এবং সরকারি কর্মকর্তাদের আরও বেশি সতর্ক ও দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্রীয় কাজ পরিচালনার আহ্বান জানান তিনি। তিনি বিশ্বাস করেন, আদর্শিক দৃঢ়তা এবং সততার সঙ্গেই কেবল একটি শক্তিশালী রাষ্ট্র গঠন সম্ভব।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222