আমরা এনজিওর মতো নাকি রাজনৈতিক সরকারের মতো, বুঝতে পারছি না: পরিকল্পনা উপদেষ্টা

by Fatih Work

এমন সরকার বাংলাদেশে আগে কখনও আসেনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, আমরা এনজিওগুলোর মতো নাকি রাজনৈতিক সরকারের মতো কাজ করছি তা বুঝতে পারছি না। এটা কী ধরনের সরকার তা এখনও নির্দিষ্ট নয়।

বিজ্ঞাপন
banner

আজ বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান না হলেও ব্যাংকে ধস নামতো, রেমিট্যান্স কমতো। ফলে এক সময় সরকার ভেঙে পড়তো। সার্বিকভাবে যদি মনে করি, তাহলে একটা স্থিতিশীল অবস্থায় দাঁড়ানোর লক্ষণ দেখছি, কিন্তু অনেক অনিশ্চয়তা আছে। তবে ঘুরে দাঁড়ানোর কিছু কিন্তু লক্ষণ আছে। এবার জিডিপি কিছু বাড়ছে। শিল্পের কাঁচামালের প্রবৃদ্ধি ভালো। বৈদেশিক লেনদেন স্থিতিশীল রয়েছে।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, যতটুকু মূল্যস্ফীতি কমার দরকার তা কমেনি। তবে কিছুটা কমছে। মূল্যস্ফীতির মতো মজুরিও বেড়েছে। এটা ভালো দিক।

তিনি আরো বলেন, প্রশাসনকে আরও দক্ষ হতে হবে, এটা বড় চ্যালেঞ্জ। শিক্ষিত বেকারের সমস্যা রয়েছে। তরুণদের নিরাশা, যুবসমাজের বিপর্যয় হওয়া এতে আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। এখন যারা নতুন ভোটার, তারাই পরবর্তী ভবিষ্যৎ। আগামী নির্বাচিত সরকারের কাছে অনেক চ্যালেঞ্জ থেকে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222