ঢাবির কেন্দ্রীয় মসজিদে চালু হলো নারীদের জন্য ইসলামিক লাইব্রেরি

by Fatih Work

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীর মসজিদে নারীদের জন্য ইসলামিক লাইব্রেরির একটি বুকসেলফ উদ্বোধন করা হয়েছে। এ সময় ইসলামিক লাইব্রেরির চতুর্থ বর্ষপূর্তিতে এক বর্ণাঢ্য সেমিনার অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের আবদুল্লাহ ফারুক হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল (ফিমেল উইং)-এর আয়োজনে ‘উম্মাহর পুনর্জাগরণে মুসলিম নারী : অবদান, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন দাওয়াহ সার্কেলের কো-অর্ডিনেটর (ফিমেল) নাসিফা সিদ্দিকা।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক কাজী ফারজানা আফরীন।

সেমিনারে বক্তারা বলেন, মুসলিম উম্মাহর পুনর্জাগরণে নারীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঈমান, ইলম, আখলাক ও সামাজিক দায়িত্ববোধ- এই ৪ ভিত্তির ওপর দাঁড়িয়েই মুসলিম নারী সমাজ ও উম্মাহকে নেতৃত্ব দিতে পারে।

বিশেষ অতিথি উম্মে হানি বলেন, মুসলিম নারী শুধু একজন ব্যক্তি নন, তিনি পুরো উম্মাহর অংশ। তাই এর জন্য দক্ষতা অর্জন অপরিহার্য। মুসলিম নারীর লক্ষ্য দীর্ঘমেয়াদি। তার প্রকৃত সফলতা জান্নাত।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরি ২০২২ সালের ২৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। শিক্ষার্থীদের মধ্যে ইসলামী জ্ঞান প্রসারে কাজ করছে এই লাইব্রেরি। বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের পুরো তত্ত্বাবধানে এ লাইব্রেরির কয়েক হাজার পাঠক রয়েছে। মাত্র ২০টি বই নিয়ে যাত্রা করলেও বর্তমানে এর তত্ত্বাবধানে প্রায় ৩ হাজার বই রয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222