সরিষাবাড়ীতে শর্টগানসহ এক যুবক আটক

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি শর্টগান ও দুই রাউন্ড গুলিসহ আমিনুল ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত আমিনুল ইসলাম ওই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে।

বিজ্ঞাপন
banner

শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে সরিষাবাড়ী পৌর এলাকার বলারদিয়া মীরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আমিনুল ইসলামের বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় তাকে আটক করে সেনাবাহিনী।

অভিযান শেষে সকালে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটক যুবককে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার এসআই রবিউল ইসলাম জানান, অস্ত্র ও গুলিসহ আমিনুল ইসলাম নামে একজন যুবককে আটক করে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ ঘটনায় আইনানুসারে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222