বিএনপির ফয়সল ও ইসলামী ফ্রন্টের তাহেরিকে শোকজ

by hsnalmahmud@gmail.com

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরি ও একই আসনের বিএনপির প্রার্থী এসএম ফয়সলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বিষয়টি সোমবার (২ ফেব্রুয়ারী) সকালে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নীং অফিসার ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান।

বিজ্ঞাপন
banner

গিয়াস উদ্দিন তাহেরিকে দেওয়া নোটিশে বলা হয়, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি মোমবাতি প্রতীকের প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছেন। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুসারে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার প্রচারণার সুযোগ নেই। এ কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিএনপির প্রার্থী এস এম ফয়সল ও তার ছেলে সৈয়দ ইশতিয়াক আহমেদকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে গত ১৫ জানুয়ারি ভোট প্রার্থনার অভিযোগ ওঠে। বিষয়টি জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার পরিপন্থী উল্লেখ করে নির্বাচন কমিশন এই নোটিশ প্রদান করে। নোটিশে বলা হয়, নির্ধারিত সময়ের বাইরে বা অননুমোদিত উপায়ে ভোট প্রভাবিত করার চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বিনষ্ট করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে।

এর আগে গত ৩১ জানুয়ারি এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়। যদিও সোমবার (২ ফেব্রুয়ারি) তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222