বাউফলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ দম্পতি আটক

by Fatih Work

পটুয়াখালীর বাউফলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাউফল আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন
banner

অভিযানকালে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মো. রিপন খান (৩৫) ও তার স্ত্রী মোসা. মিনারা বেগম (৩৩) কে আটক করা হয়। এ সময় তাদের বসতঘর থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ২০০ গ্রাম গাঁজা, নগদ ৬০ হাজার ৩৫০ টাকা, দুটি মোবাইল ফোন, দুটি দেশীয় অস্ত্র, ভুয়া কবিরাজি চিকিৎসার কাজে ব্যবহৃত ১০ প্যাকেট সরঞ্জাম এবং গাঁজা পরিমাপের একটি ডিজিটাল ওজন মেশিন উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা বিভিন্ন কৌশলে স্থানীয় যুবসমাজসহ সাধারণ মানুষের মধ্যে মাদক সরবরাহ করছিল।

অভিযান শেষে আটক স্বামী-স্ত্রী ও উদ্ধার করা আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাউফল থানায় হস্তান্তর করা হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে তাদের আদালতে পাঠানো হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222