সরকারি স্বীকৃতি পেল হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশন

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

মানবসেবা ও মানবকল্যাণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশন সরকারিভাবে নিবন্ধন লাভ করেছে। বিষয়টি ৩৬ নিউজকে নিশ্চিত করেছেন সংস্থাটির পরিচালক মুহাম্মদ রজীবুল হক।

বিজ্ঞাপন
banner

তিনি জানান, মহান আল্লাহ তায়ালার একান্ত দয়া ও অশেষ মেহেরবানীতে ফাউন্ডেশনটির সরকারি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, যারা শ্রম, মেধা, অর্থ ও ভালোবাসা দিয়ে পাশে ছিলেন—তাঁদের প্রতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে।

পরিচালক মুহাম্মদ রজীবুল হক আরও বলেন, মানুষের কল্যাণ ও মানবতার সেবায় হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশনের পথচলা আরও বেগবান করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হচ্ছে।

তিনি জানান, আগামীকাল ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ফাউন্ডেশনের একটি কাফেলা গাজ্জার মজলুম মানুষ, নারী ও শিশুদের জন্য বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম নিয়ে মদিনা ও মক্কা হয়ে মিশরের উদ্দেশে রওনা হবে।

এ সময় তিনি দেশ-বিদেশের সকল শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এই মানবিক মিশনের সফলতার জন্য দোয়ার আবেদন জানান।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222