টেকনাফে নির্বাচনি প্রচারণায় দুর্বৃত্তদের গুলি, শিশুসহ আহত ৬

by Fatih Work

কক্সবাজারের টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচার চলাকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিন শিশুসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা- আলীখালীর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন সড়কে রাত পৌনে ৮টায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

আহতরা হলো হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোচনী গ্রামের বাসিন্দা ভেক্কা মিয়ার ছেলে বাচামিয়া (৪৫), ৮নং ওয়ার্ডের আলীখালী গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে শাহাব উদ্দিন (১১), একই এলাকার আব্দুল জলিলের মেয়ে নুসরাত জান্নাত রাফি (১৮ মাস), আলীখালীর পার্শ্ববর্তী ২৫নং রোহিঙ্গা ক্যাম্পের ডি/ফাইভ ব্লকের বাসিন্দা নুর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৭) ও ডি/ফোর ব্লকের বাসিন্দা নুরুল হকের ছেলে মোহাম্মদ জিসানসহ (১৩) অজ্ঞাতনামা আরো একজন।

আহতদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে তাদেরক কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে একটি মিনি ট্রাক (ডাম্পার) প্রচারণা গাড়ি নাচগানে ধানের শীষের প্রচারণাকালে আলীখালীতে সড়কের মাথায় থামিয়ে নাচগান-স্লোগান দিলে মাইকের শব্দে শিশু-বৃদ্ধরা সেখানে ভিড় জমায়।

এসময় হঠাৎ অজ্ঞাত স্থান থেকে দুর্বৃত্তরা ৪-৫ রাউন্ড গুলি ছুড়ে। এতে আশেপাশে থাকা শিশুসহ ৬ জন গুলিবিদ্ধ হয়। মুহূর্তেই গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রচারণার গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ও উপস্থিত লোকজনের ছোটাছুটি শুরু হয়।

আহত বাচা মিয়া বলেন, “আলীখালীর মোহাম্মদ মিয়ার বাড়ির পাশে বিয়ের ডেকোরেশনের কাজ করছিলাম। সামান্য দূরে বিএনপির প্রচারণা গাড়ি থেকে গান বাজানো হচ্ছিলো। হঠাৎ করে গুলি ছোঁড়া হয়। এতে আমার হাতে গুলি লাগে, তবে কারা গুলি করেছে আমি দেখিনি।”

পায়ে গুলিবিদ্ধ আব্দুর রহমান জানান, “নামাজ পড়ে এসে সড়কের পাশে একটি দোকানে দাঁড়িয়ে থেকে ভোটের প্রচারণা দেখছিলাম, হঠাৎ গুলির শব্দ শুনি। এক পর্যায়ে আমার বাম পায়ে এসে গুলি লাগে পরে লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসে।”

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “অতর্কিত হামলায় ৬ জন আহত হয়েছে বলে খবর পেয়েছি। গুলি কারা করেছে?” এমন প্রশ্নের জবাবে ওসি সাইফুল বলেন, “দুর্বৃত্তরা গুলি ছুড়েছে নির্বাচনি সুন্দর পরিবেশকে বিঘ্নিত করতে।”

তবে এটি ‘পলিটিক্যাল ইস্যু’ নয় বলে স্পষ্ট করে জানান।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, “বিএনপির প্রার্থীর একটি প্রচারণা গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জনসমাগম ঘটে। এসময় দুর্বৃত্তরা হঠাৎ উপস্থিত জনতার ওপর গুলি চালায়।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222