স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা: ভোট কর্মকর্তার দায়িত্ব বদল

by Fatih Work

কুমিল্লার তিতাসে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে হাসিবুল ইসলাম নামে এক ভোটগ্রহণ কর্মকর্তা (পোলিং অফিসার)কে প্রত্যাহার করা হয়েছে। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের তালা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম. এ. মতিনের পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালানোয় বিএনপির প্রার্থী সেলিম ভূইয়ার অভিযোগের প্রেক্ষিতে ভোটের আগের রাতে তাকে প্রত্যাহার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান। তিনি জানান, তার পরিবর্তে তাৎক্ষণিকভাবে আরেকজনকে সেই কেন্দ্রের দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সুমাই মমিন বলেন, “ওই ভোটগ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে। তাই তাকে প্রত্যাহার করা হয়েছে। তিনি আর নির্বাচনী কোনো কাজে অংশ নিতে পারবেন না।”

এদিকে, কুমিল্লা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম ভূইয়ারের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি থেকে বহিষ্কার হওয়া নেতা ইঞ্জিনিয়ার এম. এম. মতিন বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222