ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে কক্সবাজারে কেন্দ্র দখল ও ভোট ডাকাতির চেষ্টার অভিযোগে দুই বিএনপি নেতাকে আটক করেছে সেনাবাহিনী।
আটক ব্যক্তিরা হলেন—কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন। জানা গেছে, টেলাপাড়া ভোটকেন্দ্র থেকে শাহিনকে আটক করা হয়। অন্যদিকে কেন্দ্র দখল ও গোলযোগ সৃষ্টির অভিযোগে কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সেনাবাহিনী হেফাজতে নেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন চলাকালে কয়েকটি কেন্দ্রে উত্তেজনা ও বিশৃঙ্খলার চেষ্টা হলে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় গোলযোগ সৃষ্টির অভিযোগে ওই দুইজনকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দু’জন ধানের শীষ প্রতীকের পক্ষের সক্রিয় কর্মী। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে যেকোনো ধরনের অনিয়ম বা সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এমএআর/
