ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যম

by Abid

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানের পর এটি দেশের প্রথম প্রতিযোগিতামূলক নির্বাচন হওয়ায় বিশ্ব সংবাদমাধ্যম বিশেষ গুরুত্ব দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল, বিদেশি সাংবাদিক ও বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা দেশের ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন।

রয়টার্স শিরোনাম করেছে, ‘Bangladesh votes in landmark election after 2024 youth-led uprising’, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই নির্বাচন তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা রাজনৈতিক বাস্তবতায় ভোটারদের অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

ডয়চেভেল তাদের প্রতিবেদনে লিখেছে, ‘Bangladesh election 2026: Poll opens in democracy test’, যেখানে নির্বাচনের স্বচ্ছতা, অংশগ্রহণ ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

আলজাজিরা শিরোনাম করেছে, ‘Bangladesh votes in first election since 2024 ousting of Hasina’, প্রতিবেদনে ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা, রাজনৈতিক পরিবর্তনের দীর্ঘ প্রক্রিয়া এবং ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরা হয়েছে।

কুয়েত টাইমস তরুণ ভোটারদের উৎসাহ ও অংশগ্রহণকে বিশেষভাবে উল্লেখ করেছে। দীর্ঘ এক দশকের পর এটি অনেকের জন্য প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। ফ্রান্স ২৪ ভোটকে গণতান্ত্রিক সংস্কারের একটি মাইলফলক হিসেবে মূল্যায়ন করেছে।

বিবিসি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে লিখেছে, ‘Bangladesh National Assembly election: First polls since Hasina ousted pits Jamaat-e-Islami against BNP’, যেখানে প্রধান দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা ও দেশের রাজনৈতিক মানচিত্রের পরিবর্তন স্পষ্টভাবে উঠে এসেছে। নিউইয়র্ক টাইমস এটিকে ছাত্র আন্দোলনের সরাসরি ফলাফল হিসেবে দেখেছে এবং রাজনৈতিক পুনর্গঠনের প্রেক্ষাপটে নির্বাচনের তাৎপর্য বিশ্লেষণ করেছে।

টিআরটি ওয়ার্ল্ড দীর্ঘ সময়ের স্বৈরাচারী শাসনের পর এই নির্বাচনের গুরুত্বকে নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা হিসেবে উল্লেখ করেছে। আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদনের ভিত্তিতে স্পষ্ট, বাংলাদেশের এই নির্বাচন কেবল জাতীয় রাজনৈতিক প্রক্রিয়া নয়—এটি আন্তর্জাতিক পর্যায়েও গভীরভাবে পর্যবেক্ষিত এক ঐতিহাসিক ঘটনা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222