এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ বাবু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গ্রহণ শেষে গণনার পর ইসলামপুর উপজেলার ৯২টি ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণা করেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা।
প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ বাবু মোট ৯৫,৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী ড. ছামিউল হক ফারুকী ৬১,৬৫৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এছাড়া হাতপাখা প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ সিরাজী ১,৪৭৪ ভোট এবং ঘোড়া প্রতীকের প্রার্থী অর্ণব ওয়ারেস খান ১৩৭ ভোট পেয়েছেন।
উপজেলায় মোট ২,৮২,১০৩ জন ভোটারের মধ্যে ১,৫৮,৯৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট প্রদানের হার ৫৬.৩৪ শতাংশ। সারাদিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং ভোট কেন্দ্রগুলোতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এমএআর/
