ঢাকার নবাবগঞ্জে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিশু স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার নয়নশ্রী ইউনিয়নের শান্তিনগর এলাকার মো. মঙ্গল (৬০) নামে এক বৃদ্ধার বিরুদ্ধে এ অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
এঘটনায় মেয়েটির বাবা বাদি হয়ে শান্তিনগর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মঙ্গল (৬০), তার স্ত্রী লিপি বেগম (৪৫) সহ তিনজনের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, মেয়েটি মা নেই, বাবা রাজমিস্ত্রীর কাজ করায় দিনে বাহিরে থাকতেন। এ সুযোগে গত ৫ ফেব্রুয়ারি মঙ্গল মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যায়। পরে তার স্ত্রীর সহায়তায় মেয়েটিকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দেওয়া হয়। মেয়েটিকে আবারো একই কাজ করতে জোর করলে মেয়েটি তার বাবা ও মামাকে ঘটনাটি খুলে বলে।
মেয়েটির মামা উজ্জল বলেন, “কতটা নরপিশাচ হলে ছোট্ট মেয়েটিকে ধর্ষণ করতে পারে। তাও স্ত্রীর সহায়তায়। স্থানীয় আলমাছ নামে এক প্রভাবশালী এতোদিন হুমকি দেওয়ায় আমরা আইনের সহায়তা নিতে পারিনি। শনিবার রাতে মেয়েটির বাবা বাদি হয়ে নবাবগঞ্জ থানায় মামলা করেছেন। আমরা চাই আসামীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক।”
এবিষয়ে অভিযুক্ত মঙ্গলের সাথে যোগাযোগ করার জন্য তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে।
এবিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, “এ বিষয়ে মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”
এমএআর/
