অন্ধত্ব উপেক্ষা করে কিশোরী হিবা আল-সাফাদির পুরো কুরআন হিফজ

by Abid

হিবা আল-সাফাদি; ১২ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী, শাতিবিয়া পদ্ধতিতে সম্পূর্ণ পবিত্র কুরআন হিফজ করার অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন তিনি। শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও, হিবা মাত্র ১২ বছর বয়সেই সাত ক্বিরাআত (কেরাতে সাব’আ) আয়ত্ত করেন। তার এই অর্জন সৌদি আরবের কিং সালমান স্থানীয় কুরআন প্রতিযোগিতায় তুলে ধরা হয়, এবং সম্মানিত করা হয়।

হিবা আল-সাফাদির কুরআন হিফজ এবং ক্বিরাআত আয়ত্ত করার পথ ছিল চ্যালেঞ্জিং। তবে, তার আত্মবিশ্বাস এবং নিষ্ঠা প্রমাণ করে যে শারীরিক প্রতিবন্ধকতা কুরআন শিক্ষা ও মুখস্থের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করতে পারে না।

বিজ্ঞাপন
banner

এ বছর ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বাদশাহ সালমান স্থানীয় কুরআন প্রতিযোগিতার ২৭তম আসরে হিবার সাফল্য বিশেষভাবে সম্মানিত হয়েছে। ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিযোগিতা মূলত কুরআনের হাফেজদের মধ্যে থেকে প্রতিভা খুঁজে প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম। বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিযোগীদের জন্য তাদের প্রতিভা বিশ্বমঞ্চে তুলে ধরতে এটি একটি অনন্য সুযোগ।

সূত্র: দ্যা ইসলামিক ইনফর্মিশন

আনুবাদ: তানবিরুল হক আবিদ

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222