বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের উদ্যোগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উৎসবটি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে এবং প্রভাষক শামীম-এর সঞ্চালনায় শুরু হয়। সরকারি শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাসির উদ্দীন ফিতা কেটে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াছমিন।
দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশনের মাধ্যমে বসন্তবরণকে আরও রঙিন করে তুলেন। শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার কয়েক হাজার নারী-পুরুষের উপস্থিতিতে উৎসবটি প্রাণবন্ত পরিবেশে উদযাপিত হয়। শিক্ষার্থীরা রঙিন পাঞ্জাবি ও শাড়ি পরে পুরো প্রাঙ্গণ আনন্দে ভরিয়ে দেন।
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, “আজ খুলিয়ো হৃদয়দল খুলিয়ো, আজ ভুলিয়ো আপনপর ভুলিয়ো,”—বসন্তের রঙিন ছোঁয়ায় কলেজ প্রাঙ্গণ জেগে উঠে প্রকৃতির নতুন প্রাণে।
উৎসবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার (কালা মিয়া), অফিসার কাউন্সিলের সম্পাদক এস এম আমজাদ হোসেন, অধ্যাপক আবুল বাসার ভুইয়া, অধ্যাপক নাদির হোসেন, বসন্ত উৎসব কমিটির আহবায়ক সালাউদ্দিন মুর্তজা, পিঠা উৎসব আহবায়ক নীগার লায়লা নীলা, শিবপুর প্রেসক্লাব সাবেক সেক্রেটারি আরিফ হাসান ও নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বশির আহম্মদ মোল্লা সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।
এমএআর/
