বকশীগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আসা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর।

বিজ্ঞাপন
banner

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে বাস মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “রোববার (১৫ ফেব্রুয়ারি) বকশীগঞ্জে যশোদা বাসে ৫৫০ টাকার ভাড়া ৭০০ টাকা নেওয়া হচ্ছে এমন অভিযোগ পেয়ে আমি অতিরিক্ত টাকা যাত্রীদের ফেরত দিয়েছি। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে কিছু লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, বিগত ১৭ বছর ধরে সাবেক সভাপতি জয়নাল আবেদিন ও তার ভাই পরিবহনে চাঁদাবাজি করেছেন। তবে তিনি দায়িত্ব নেওয়ার পর যাত্রীদের দুর্ভোগের এমন কোনো ঘটনা ঘটাননি এবং চাঁদাবাজি বন্ধ করেছেন। সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুমও চাঁদাবাজি করতে পারছেন না, এজন্য তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

বিপ্লব সওদাগর জানান, তিনি এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রশাসনের হস্তক্ষেপে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ কামনা করছেন।

সংবাদ সম্মেলনে বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222