বিএনপির বাইরে মন্ত্রিপরিষদে যাচ্ছেন যারা

by Fatih Work

দীর্ঘ দুই দশকের বিরতি শেষে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে প্রস্তুত তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মনোনীতদের টেলিফোনে শপথের আমন্ত্রণ জানানো শুরু হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীসহ মোট ৫০ সদস্যের একটি বিশালাকার মন্ত্রিসভা গঠন হতে যাচ্ছে। এবারের মন্ত্রিসভার সবচেয়ে বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা।

বিজ্ঞাপন
banner

প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজপথের লড়াকু দুই তরুণ নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন। এছাড়া নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেওয়া এনডিএম প্রধান ববি হাজ্জাজও প্রতিমন্ত্রীর তালিকায় স্থান পেয়েছেন। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় বিশেষ চমক হিসেবে ডাক পেয়েছেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। মোট তিনজন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ নিশ্চিত করেছে।

পূর্ণ মন্ত্রী হিসেবে ডাক পাওয়া প্রভাবশালী নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ড. এহছানুল হক মিলন। এছাড়া নারী নেতৃত্ব হিসেবে আফরোজা খানম এবং তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পূর্ণ মন্ত্রীর মর্যাদা পাচ্ছেন। তালিকায় আরও রয়েছেন আব্দুল আউয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু ও আরিফুল হক চৌধুরীর মতো অভিজ্ঞ রাজনীতিকরা।

প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আরও থাকছেন শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল এবং ইশরাক হোসেনের মতো পরিচিত মুখগুলো। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের পর নবনিযুক্ত মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222