সতর্কতার সঙ্গে থানা হেফাজতে নিল পুলিশ—এক নারী, দুই দাবি

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে এক নারীকে নিয়ে দুই যুবকের মধ্যে টানাটানি ও বাগবিতণ্ডার ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। পুলিশ তিনজনকেই থানা হেফাজতে নিয়েছে।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাজার এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। উত্তেজনা বৃদ্ধির পর স্থানীয়রা দুই যুবক ও নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চর পোগলদিঘা গ্রামের মনোহারি ব্যবসায়ী আতিকুল হাসান রাসেলের সঙ্গে একই ইউনিয়নের শারমিন আক্তারের বিয়ে হয়েছিল। রাসেল দাবি করেন, তিনি শারমিনকে পড়াশোনা করিয়েছেন এবং প্যাথলজিস্ট হিসেবে গড়ে তুলেছেন। পরে শারমিন জনসেবা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চাকরি নেন এবং প্রতিষ্ঠানের মালিক লিয়াকত শিকদারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পরে। একপর্যায়ে শারমিন লিয়াকতকে বিয়ে করে শিশু কন্যাকে রাসেলের কাছে রেখে যায়। পরে লিয়াকতের অত্যাচারে শারমিন আবার রাসেলের কাছে ফিরে আসে, কিন্তু পুনরায় চাকরির প্রলোভনে লিয়াকত তাকে নিয়ে যায়। এখন লিয়াকত বেআইনিভাবে তার স্ত্রী দাবি করছেন।

অপরদিকে আওনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ও হাসপাতাল মালিক লিয়াকত শিকদার দাবি করেন, তিনি শারমিনকে প্রথম স্বামী রাসেলকে ডিভোর্স দেওয়ার পর বিয়ে করেছেন। গত আড়াই মাস ধরে জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় একটি ভাড়া বাসায় তারা বসবাস করছেন।

স্থানীয়রা জানান, দুপুরে দু’পক্ষের মধ্যে তুমুল কথাকাটাকাটি ও ঝগড়া শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লিয়াকত শিকদার ইতিপূর্বেও একাধিক নারী কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা তিনজনকেই আটক করে থানায় খবর দেয়।

সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া বলেন, এক নারীকে দুই যুবক স্ত্রী হিসেবে দাবি করায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয়দের হাতে আটক তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা সবাই থানা হেফাজতে আছেন। নিকাহনামা ও তালাকনামার প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর আইনি প্রক্রিয়ায় ওই নারীকে তার বৈধ স্বামীর কাছে হস্তান্তর করা হবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222