শেরপুরে নির্বাচনী জয় উদযাপনে পরিবেশবান্ধব উদ্যোগ বিএনপির

by Fatih Work

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসনে জয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেরপুরে আনন্দের ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে। সাধারণ বিজয় মিছিল নিষিদ্ধ থাকায় দলের ইশতেহারের প্রতিফলন হিসেবে ২১২টি গাছের চারা রোপণ করা হয়েছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেন শেরপুর পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সামিউল আলম তুষার। নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলার স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিবেশবান্ধব এই কার্যক্রম সম্পন্ন হয়।

বিজ্ঞাপন
banner

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাফিউল আলম সবুজ, শামস আরাফাত শিশির, হিমেল, পৌর যুবদলের দায়িত্বপ্রাপ্ত নেতা কায়সার আহমেদ সোহাগ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান রাব্বি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান পাপ্পু, আব্দুল বারিক, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তৌহিদুল ইসলাম রিফাত, সহ-সভাপতি নাজমুল আলম আকাশ এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামুর ইসলামিয়া কলেজ, আমইন দাখিল মাদরাসা, তাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুসুম্বী ইউনিয়ন পরিষদ চত্বরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২১২টি চারা রোপণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কর্তৃপক্ষ উপস্থিত থেকে কর্মসূচিকে স্বাগত জানান।

কর্মসূচি শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা, দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংগঠক সামিউল আলম তুষার বলেন, “বিজয়ের আনন্দকে আমরা পরিবেশ রক্ষার বার্তায় রূপ দিতে চাই। একটি গাছ মানে একটি প্রাণ—এই উপলব্ধি থেকেই আমাদের উদ্যোগ। রোপণকৃত গাছের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হবে এবং রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রমেও দলীয় নেতাকর্মীরা সক্রিয় থাকবেন।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222