দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নতুন বাজার এলাকায় আ.লীগের দলীয় কার্যালয় খোলাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টির কারণে পুলিশ ৫ নেতা-কর্মীকে আটক করেছে।
আটককৃতরা হলেন- আকতার হোসেন, সাজ্জাদ হোসেন, গৌরাঙ্গ রায়, মোজাম্মেল হক ও বাবলু সরকার।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় কার্যালয় খোলাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিলে আইনশৃঙ্খলা রক্ষার্থে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়।
পুলিশ জানায়, পরবর্তীতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। থানার কর্তৃপক্ষ জানিয়েছে, যদিও এলাকায় উত্তেজনা বিরাজ করেছিল, তবুও সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত পদক্ষেপকে প্রশংসা করছেন।
এমএআর/
