অগ্নিদগ্ধ ৮ পরিবারকে এমপি শাওনের নগদ সহায়তা

by Fatih Work

কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন।

বুধবার দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্গত পরিবারগুলোর খোঁজখবর নেন। এ সময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত আটটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যারা সর্বস্ব হারিয়েছেন, তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।” পাশাপাশি দ্রুত সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন বলেও আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন
banner

গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জামিরাপাড়া গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ছয়টি বসতঘর ও তিনটি রান্নাঘরসহ মোট ৯টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে ভস্মীভূত হয়। ঘটনার দিন দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে দুটি করে কম্বল ও এক বস্তা শুকনো খাবার সহায়তা হিসেবে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক জানান, ক্ষতিগ্রস্তদের জন্য অতিরিক্ত সহায়তার আবেদন জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222