নামাজে যাওয়ার পথে হামলা, হাসপাতালে মৃত্যু কৃষকের

by Fatih Work

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় তারাবির নামাজ পড়তে যাওয়ার পথে হাতুড়িপেটায় মোস্তফা কামাল (৪৫) নামে এক কৃষককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহত মোস্তফা কামাল মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ধর্মগঞ্জ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবীউল হাসান।

বিজ্ঞাপন
banner

পুলিশ জানায়, বুধবার দিবাগত গভীর রাতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে মোস্তফা কামালের সঙ্গে প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান, শাহাবুদ্দিন হাওলাদার ও নাসির হাওলাদারদের দ্বন্দ্ব চলছিল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে তারাবির নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী বাজারের মসজিদের দিকে যাচ্ছিলেন মোস্তফা কামাল। এ সময় মাঠে ওত পেতে থাকা প্রতিপক্ষরা তার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে রাত একটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. রবীউল হাসান জানান, নিহতের স্ত্রী আঁখি বেগম ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও সাতজনসহ মোট ২১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। এজাহারভুক্ত আসামি নান্নু রাঢ়ি, কাশেম রাঢ়ি, জসিম খান, মিন্টু হাওলাদার ও সিয়াম হাওলাদারকে ঘটনার রাতেই গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222